আত্মজীবনী নিয়ে আসছেন আসিফ

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

asiffগত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো সংগীতশিল্পী আসিফ আকবর আত্মজীবনী লিখছেন । কিন্তু শেষপর্যন্ত আর তা বাজারে আসেনি। কিন্তু নতুন খবর হলো, এবার সত্যিই বই লিখে ফেলেছেন জনপ্রিয় এই গায়ক।

আসিফ তার নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেছেন, ‘আমার আত্মজীবনী পড়তে কয়েক বছর ধরেই ভক্তরা আমাকে অনুরোধ করছেন। এ কথা প্রচারও হয়েছে যে অমুক মেলায় আমার বই বের হচ্ছে। সবাইকে জানাচ্ছি, আমার প্রথম প্রকাশিতব্য লেখা বই আমি প্রায় গুছিয়ে এনেছি।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পর প্রথম গ্রন্থের নাম রাখা হয়েছে ‘পোটকরা টু ম্যানহাটান’। তবে বইমেলায় নয়, তার আগেই কিংবা মেলার পরে পাঠকদের হাতে আসবে এটি।

লেখালেখি প্রসঙ্গে আসিফ বলেছেন, ‘সত্যি বলতে আমার মাথায় যা আসে তা-ই লিখেছি এবং লিখবো। আমি পেশাদার লেখক নই। লেখার ব্যাকরণ জানি না। তাই লেখক হওয়ার কোনো ইচ্ছা বা সম্ভাবনা কোনটাই আমার নেই।’

তবে কবে নাগাদ বইটি প্রকাশিত হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G