এবার নির্যাতনের শিকার বরগুনার শিশু

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

childrenসিলেটের রাজন ও খুলনার রাকিবের পর এবার বরগুনায় আরেক শিশুকে নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করতে হলো।

জানা যায়, বরগুনার তালতলী উপজেলার চোনাকাটা ইউনিয়নে মাছ চুরির অভিযোগে দশ বছরের এক শিশুর চোখ উপড়ে ফেলে শাবল দিয়ে নির্মমভাবে পিটিয়ে টাকে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম রবিউল আউয়াল (১০)। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

রবিউল আউয়ালের বাবা দুলাল মৃধা জানান, তাদের বাড়ির পাশের লুতরার খালে জাল পেতে মাছ ধরতো প্রতিবেশি মিরাজ (২৫)। দু’দিন আগে একবার মিরাজ তাদের হুমকি দেন যে, তার জালের মাছ কে বা কারা ধরে নিয়ে যায়। তাদের ছেলে রবিউল আউয়ালকে তিনি সন্দেহ করছেন বলে জানান। এরপর যদি তিনি রবিউল আউয়ারকে পান তবে দেখিয়ে দেবেন বলেও হুমকি দিয়ে যান।

এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে সোহাগ নামের স্থানীয় অপর এক কিশোর আমখোলা গ্রামের খালপারে রবিউল আউয়ালের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। এসময় রবিউল আউয়ালের বাবা দুলাল মৃধার উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায় পুলিশ।

রবিউলের বাবা দুলাল মৃধা জানান, রবিউলের মৃতদেহ তিনি দেখেছেন। তার ডান চোখ উৎপাটন করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

ঘটনার পর থেকে সন্দেহভাজন মিরাজ (২৫) পলাতক ছিলেন। পরে তাকে তালতলি থানা পুলিশ আটক করে বলে নিশ্চিত করছেন তালতলি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G