চবির শাটল ট্রেনের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে
ক্যাম্পাস প্রতিবেদক
চট্টগাম বিশ্ববিদ্যালয়(চবি)শাটল ট্রেনের একটি ইঞ্জিন আগুন পুড়ে গেছে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ষোলশহরের ষ্টেশনে মঙ্গলবার দুপুর ২ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
ষোলশহর ষ্টেশন মাস্টার শাহাব উদ্দীন জানান,বিশ্ববিদ্যালয় থেকে দুপুর ২ টায় শাটল ট্রেন এসে ষ্টেশনে দাঁড়লে শট সার্কিটে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্তণে না আসার কারণে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্তণে আনে।
ইঞ্জিন মেরামতের এর পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। আর বিকেল ৪ টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে এমনটাই জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/সজল
























