আসছে আরিফিন শুভর নতুন ছবি

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

shuvoক্যারিয়ারের সুবর্ণ সময়ই পার করছেন আরিফিন শুভ। একের পর এক সাফল্যের মুখ দেখে যাচ্ছেন তিনি।এবার অনন্য মামুনের নতুন এক চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। গতকাল ৪ই আগস্ট মঙ্গলবার দুপুরে নতুন এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি।

পরিচালক অনন্য মামুনের ছবিতে এই প্রথম কাজ করবেন আরিফিন শুভ । তিনি বলেন, ‘আমি আমার দর্শকদের এতটুকু বলতে পারি, এ ধরনের গল্প বাংলাদেশের দর্শক আগে কোনো ছবিতে দেখেনি। বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে যে ধরনের ছবি দরকার, আমার মনে হয়, এই ছবিতে তা আছে।’

শোনা যাচ্ছে নায়িকা হিসেবে তিশাকে নেওয়া যেতে পারে এই ছবিতে। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘তিশার সঙ্গে এর আগে আমি সাতটি নাটকে অভিনয় করেছি, আমাদের ভালো বোঝাপড়া আছে। তাকে এই ছবিতে নেওয়া হচ্ছে কি না, আমি বলতে পারব না। তবে বিষয়টি আমিও শুনেছি।’

ছবির নাম ঠিক করা প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘ছবির নামটি এখনো ঠিক হয়নি। কিছুদিনের মধ্যে আমরা এই বিষয়ে জানাবো।’

ছবির চারটি গান করছেন হাবিব ওয়াহিদ। শুটিং শুরু হচ্ছে আগামী ২৮ আগস্ট থেকে। অধিকাংশ দৃশ্যের চিত্রায়ন হবে সিলেটে। আরিফিন শুভ বর্তমানে ‘জেদী’, ‘মুসাফির’, ‘দরদিয়া’, ‘মৃত্যুপুরী’, ‘মিশন আমেরিকা’ ছবিগুলোর শুটিং করছেন।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G