৯০টি প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক মানি’

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ৮:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

balck money৭ই আগস্ট ৯০টির অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাইমন ও কেয়া জুঁটি অভিনীত ছবি ‘ব্ল্যাক মানি’। ‘পোড়ামন চলচ্চিত্রের পর আর কোন সফলতা নেই বললেই চলে নায়ক সাইমন সাদিকের। এদিকে প্রায় বছর দুয়ের কাছাকাছি সময় পর চলচ্চিত্রের পর্দায় ফিরছেন নায়িকা কেয়া। যার কারণে এ ছবিটিকে তাদের দুজনের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

এদিকে প্রথমবারেরমত চলচ্চিত্রের পর্দায় হাজির হতে যাচ্ছেন নায়িকা মৌসুমী হামিদ। মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত ও সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে কেয়া, চিত্রনায়ক সাইমন সাদিক ও লাক্স তারকা মৌসুমী হামিদ এছাড়াও মিশা সওদাগর ,জনপ্রিয় মার্শাল আর্ট চিত্রনায়ক রুবেল,ডিজে সোহেল,সাদেক বাচ্চু,বিপাশা কবির ও রেবেকা অভিনয় করেছেন।

চলচ্চিত্রটির সবকটি গান লিখেছেন কবির বকুল, সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, চিত্রগ্রহণে ছিলেন তপন আহমেদ। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও কিশোর। আবদুল্লাহ জহির বাবুর কাহিনী সংলাপ নিয়ে নির্মিতব্য রোমান্টিক অ্যাকশন ছবি ব্ল্যাক মানি কতটুকু সফলতা পায় সেটা এখন দেখার বিষয়।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G