বিব্রত মিশু

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sabbirসম্প্রতি জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের নামে খোলা ভুয়া একটি ফ্যান পেইজ থেকে ক্রমাগত অশ্লীল ভিডিও লিংক ও কন্টেন্ট শেয়ার করা হচ্ছে। যার ফলে এ অভিনেতা রীতিমতো বিব্রত অবস্থায় পড়েছেন ।

জানা গেছে, মিশু সাব্বিরের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনলাইনের একটি সংঘবদ্ধ গোষ্ঠী মিশু সাব্বিরের নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ফ্যান পেইজ খোলে। টেলিভিশন মিডিয়ায় মিশু দারুণ জনপ্রিয় হওয়ায় তার নামের পেইজে লাইক পড়তে শুরু করে। যার ফলোয়ার লক্ষাধিক। আরে এই পেইজ থেকে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে অশ্লীল ভিডিও লিংক ও কন্টেন্ট।

কিন্তু আদতে মিশু সাব্বিরের নিজস্ব ফেসবুক আইডি ছাড়া কোনো ফ্যান পেইজ নেই। তিনি নিজস্ব আইডির মাধ্যমেই ভক্তদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন।

মিশু সাব্বির এই বিষয়ে বলেন, ফেসবুকে আমার নিজস্ব কোনো ফ্যান পেইজ নেই। অথচ দেখছি আমার নামে লক্ষাধিক ফলোয়ারের একটি ‘ফ্যান পেইজ’ খুলে সেখান থেকে বাজে কন্টেন্ট শেয়ার করা হচ্ছে, যা আমার জন্য খুবই বিব্রতকর স। তিনি নিজস্ব আইডির মাধ্যমেই ভক্তদের সাথে যোগাযোগ করেন।

তিনি আরো বলেন, ‘ওই ফ্যান পেইজটির এডমিনদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পেইজে ফলোয়ারস বেশি থাকায় সেটা বন্ধ করা যাচ্ছে না। আমি ইতোমধ্যে আইনি সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। তিনি এইসব ভুয়া পেইজ থেকে ভক্তদের সতর্ক ও মিশু সাব্বির নামে সকল ফ্যানপেইজ ‘আনলাইক করার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন আমি যখন ফেসবুকে আলাদা কোনো ফ্যানপেইজ খুলবো তখন নিজেই ভক্তদের জানাবো।’

উল্লেখ্য, মিশু সাব্ববির ছাড়াও ‘ইত্যাদি’ খ্যাত জনপ্রিয় উপস্থাপক হানিফ সঙ্কেতের নামেও একটি ভুয়া পেইজ থেকে অশ্লীল ভিডিও কন্টেন্ট ছড়ানো হচ্ছে। যা এই জনপ্রিয় তারকাদের জন্য রীতিমতো বিব্রতকর।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G