ফের বাংলাদেশি নিহত ‘বিএসএফের গুলিতে’

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

BSFআবারও ‘বিএসএফের গুলিতে’ পোরশা উপজেলায় গরিয়া মর্মু নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নীতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নীতপুর সীমান্ত এলাকায় ৮/১০ জন বাংলাদেশি রাখাল গরু আনতে যায়। এ সময় বিএসএফ ধাওয়া করে গরিয়া মর্মুকে আটক করে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করে।

নওগাঁ ১৪ বিজিবির কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, নীতপুর সীমান্ত এলাকা থেকে সকালে গরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবি মৌখিক প্রতিবাদ জানিয়ে কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক আহবান করেছে বলে জানান তিনি।

জানা যায় নিহত গরিয়া মুর্মু পোরশা উপজেলার নিতপুর গ্রামের সোম মুর্মুর ছেলে।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G