রাজধানীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশু

প্রকাশঃ আগস্ট ৭, ২০১৫ সময়ঃ ৮:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Untitledরাজধানিতে ধর্ষণের শিকার হয়েছে ১২ বছরের এক শিশু গৃহপরিচারিকা। ঘটনাটি ঘটে রাজধানির মিরপুরের পল্লবীতে। বৃহস্পতিবার দুপুরের পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মেয়েটির অবস্থা গুরুতর।

পল্লবী থানার পুলিশ সূত্র হতে জানা যায়, মেয়েটি মিরপুর ১২ নম্বর সেকশনে একটি ভবনের পঞ্চম তলার এক বাসায় গৃহপরিচারিকার কাজ করে। ওই বাড়ির নিচতলায় গাড়ি রাখার স্থানে এক গাড়িচালক তাকে ধর্ষণ করেছে বলে সে পুলিশকে জানিয়েছে।

থানার উপ-পরিদর্শক(এসআই) রুকনুজ্জামান বলেন, বেলা ১১টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে পূরবী সিনেমা হলের কাছে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ওই বাড়ির নিচতলার গ্যারেজে গাড়ি ও অটোরিকশা রাখার জন্য ভাড়া দেয়া হয়েছে। শিশুটি পুলিশকে বলেছে, সে সকাল ১০টার দিকে নিচে নামলে সাগর নামের এক গাড়িচালক তাকে ধর্ষণ করেন।

পরে তাকে বাড়ি থেকে বের করে একটি রিকশায় তুলে দেন। অভিযুক্ত গাড়িচালককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G