বাংলাদেশের বিমানের ভারতে জরুরি অবতরণ

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৮:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

অবতরণঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কটগামী বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান দেড়শ যাত্রী নিয়ে ভারতের ছত্রিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানের সকল যাত্রী এখন নিরাপদে আছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ডিবি ৫৮৫ মডেলের ওই বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তা অবতরণ করতে বাধ্য হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নাগপুরের একটি প্রকৌশলী দল বিমানটি মেরামতের চেষ্টা করছেন। ঠিক হলে তা মাস্কটের উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G