নাম পাল্টে ফেললেন রোমানা

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

roman-alinবিয়ের পর নাম পাল্টে ফেললেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা খান। ৮ আগস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। পরে ফেসবুকে রোমানা তার নাম পরিবর্তন করে রোমানা এলিন খান লিখেছেন।

৬ আগস্ট, বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গায়ে হলুদ সম্পন্ন হয় রোমানা-এলিনের। এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস, মডেল মিলা হোসেন ও তার স্বামী জাকারিয়া মাসুদ জিকুসহ আরো অনেকে। ৮ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন এ দম্পতি।

রোমানা খান প্রথম বিয়ে করেছিলেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে।এর পর সে বিয়ে ভেঙে গেলে তিনি পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেন। সে বিয়েও টেকেনি বেশিদিন। এরপর বছরখানেক আগে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে যান এ অভিনেত্রী। এখানে এসে পরিচয় হয় এলিন রহমানের সঙ্গে।


সবাই যা পরেছেঃ

# ৩ লক্ষ ডলারের জুতো লেডি গাগার পায়ে

কান্নায় ভেঙ্গে পড়েন পরীমনি

কান্নায় ভেঙ্গে পড়েন পরীমনি

অনন্য সুন্দর গ্লাস বিচ

# যমজ সন্তানের কারখানা কোধিনি গ্রাম

অদ্ভুত তিনটি হোটেল


প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G