দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

dorsonমাদারীপুর সদরের মোস্তফাপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, স্কুলের ক্লাস শেষে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল তারা। এ সময় স্থানীয় চার বখাটে তাদের ধরে পার্শ্ববর্তী ঈদগাহে নিয়ে ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালায়। এরপর সন্ধ্যা ৬টার দিকে ওই চার বখাটে তাদের বিষপান করা অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরপর ওই চার বখাটে পালিয়ে যায়। বিষয়টি দেখতে মস্তফাপুরের আরো দুজন এলে তাদের আটক করে পুলিশ।

নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, মস্তফাপুরের প্রভাবশালী পরিবারের স্থানীয় বখাটেরা দীর্ঘদিন ধরে তাদের উত্ত্যক্ত করে আসছিল। তারাই বিকেলে তাদের ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয়।

মাদারীপুর সদর থানার আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম রাজিব জানান, নিহতদের মধ্যে একজনের শরীরের অসংখ্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের পর বিষপানের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G