ফের হাসপাতালে নায়করাজ

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ৪:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদন

nayokrajআবারো হাসপাতালে বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাক। বুধবার সকালে তিনি শ্বাসকষ্ট ও ইনসোমনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান।হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নায়করাজের স্ত্রী রাজলক্ষী ও ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে রাজ্জাকের সহধর্মীনী রাজলক্ষী বলেন, বুধবার সকালে ঘুম ভাঙার পরে শ্বাসকষ্ট অনুভব করার পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। রাজ্জাককে হাসপাতালে পর্যবেক্ষণ বিষয়ে ডা. শাগুফা আনোয়ার বলেন,তার শারীরিক অসুস্থতা পরীক্ষার পরে তার শ্বাসকষ্ট ও ইনসোমনিয়ার বিষয়টি নিয়ে আমরা তাকে পর্যবেক্ষণ করি। বিষয়টি সেরকম গুরুতর কিছু নয়। কয়েকদিন আগেও তিনি  হাসপাতালে এসেছিলেন শ্বাসকষ্ট নিয়ে।

গত ২৬ জুন সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন রাজ্জাক। এরপর বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. আদনান ইউসুফের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হয় এবং আইসিউতে ভর্তি করা হয়। এরপর ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। ২৮ জুন বক্ষব্যাধি, হৃদরোগ, মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। নায়করাজ রাজ্জাক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G