চবিতে কর্মবিরতি পালন করলো শিক্ষকরা
চবি প্রতিবেদক
স্ব
তন্ত্র বেতন স্কেল ও প্রস্তাাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির উদ্যোগে ৩ ঘন্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে চবি শিক্ষকরা।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এর সঞ্চালনায় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর চৌধুরী, প্রফেসর ড. দেব প্রসাদ পাল, প্রফেসর ড. আবদুল গফুর, সহ আরো অনেকে।
শিক্ষকবৃন্দ শিক্ষক সমাজের জন্য অবমাননাকর বেতন কাঠামোর ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে এটি পুনঃনির্ধারণ করে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিতে আবারও প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিক্ষণ/এডি/তাফসির
























