ওয়ার্ল্ড ড্যান্স পারফর্মেন্সে রাহা খান

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

ওয়ার্ল্ড ড্যান্স পারফর্মেন্সে রাহা খান স্পেন, ইতালি ও বেলজিয়ামে নাচের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চলচ্চিত্রে নতুন চিত্রনায়িকা রাহা খান ।আগামী ১৯ আগস্ট চলচ্চিত্রে নতুন চিত্রনায়িকা রাহা খান এক মাসের সফরে দেশের বাইরে যাচ্ছেন।

ওয়ার্ল্ড ড্যান্স পারফর্মেন্স শিরোনামের অনুষ্ঠানে বিশ্বের ৩০ টি দেশের শিল্পীরা পারফর্ম করবেন বলে জানা গেছে। বাংলাদেশ থেকে ২৫ জনের একটি দল উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে যাচ্ছেন।

নাচের অনুষ্ঠানে পারফর্ম করা প্রসঙ্গে রাহা খান বলেন, বিশ্ব দরবারে নিজের দেশের হয়ে নাচের পারফর্ম করছি এটা আমার জন্য গর্বের। আশা করছি বিদেশে আমাদের দেশের নাচ সবাই উপভোগ করবেন। আসছে সেপ্টেম্বরের ১৪ তারিখ পুরো টিম দেশে ফিরবে।

তার অভিনীত ‘ভালোবাসা ডট কম’ সম্পর্কে জানতে চাইলে রাহা খান  বলেন, ‘চলতি মাসের ১১ তারিখ শুটিং করা অবস্থায় আমি ভাইরাস জ্বরে আক্রান্ত হই, এ কারণে আপাতত ছবিটির শুটিং বন্ধ রয়েছে। এরই মধ্যে ছবির প্রায় ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। দেশে ফিরেই বাকী অংশের দৃশ্যায়নে অংশ নিবো। আশা করছি ক্যারিয়ারে প্রথম ছবিটির মধ্যে দিয়েই দর্শকদের মন জয় করে নিতে পারবো।‘ এরই মধ্যে বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সাথে নতুন ছবিতে কাজের ব্যাপারে কথা হয়েছে তাঁর। দেশে ফিরেই নতুন ছবিতে কাজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি।

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G