আসছে ‘অ্যাপল’ এর গাড়ি

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

apple-car-signবিশ্ববিখ্যাত কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল গাড়ি বানাবে, এরকম একটি গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত একটি চিঠির ফলে এবার এ গুজবে নতুন মাত্রা যোগ হলো।

এই গুজব অ্যাপল ভক্তদেরকে উত্তেজনাকর নতুন কোন একটি প্রযুক্তি হাতে পাওয়ার আশায় মরিয়া করে তুলছিল। কিন্তু এ গুজবের পক্ষে শক্ত কোনো প্রমাণ এতোদিন তাদের কাছে ছিল না।

তবে, এবার সম্ভাব্য একটি গাড়ি নির্মাণ প্রকল্পের ব্যাপারে উল্লেখ করার মত কিছু প্রমাণ মিলেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান অ্যাপলের প্রকৌশলী ফ্রাংক ফিয়ারন এবং গোমেনটাম স্টেশন নামে একটি গাড়ি পরীক্ষণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে চিঠি আদান-প্রদান হয়েছে। আর এই চিঠিই অ্যাপলের গাড়ি তৈরির গুজবটিকে শক্ত ভিত্তি দিয়েছে।

গোমেনটামকে দেয়া চিঠিতে অ্যাপলের প্রকৌশলী ফিয়ারন নিজেকে একজন গাড়ি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। গোমেন্টাম স্টেশনটি সান ফ্রান্সিসকোর কাছে স্থাপিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে চালক-বিহীন গাড়ি পরীক্ষণের ব্যবস্থা রয়েছে।

এদিকে, অ্যাপল নিশ্চিত না করলেও সম্ভাব্য গাড়ি নির্মাণ প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’ এর জন্য কিছু গাড়ি বিশেষজ্ঞ নিয়োগ দেয়ারও গুঞ্জন শুরু হয়েছে। এই প্রকল্পের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে গোমেন্টাম।

তবে গার্ডিয়ানকে তারা এটা নিশ্চিত করেছে যে অ্যাপল তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G