ময়মনসিংহে তিন শিশুর লাশ উদ্ধার

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

lashময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনের খাল ও ড্রেন থেকে তিন নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তিন নবজাতকের লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ পলেটেকনিক্যাল ইনস্টিটিউটের শিল্পাচার্য জয়নুল আবেদীন ছাত্রাবাসের পার্শ্বের খালে আজ সোমবার সকালে পথচারীরা তিন নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তিন নবজাতকের লাশের মধ্যে একটি ছেলে অপর দুইটি মেয়ের। আশপাশে ক্লিনিক বা হাসপাতাল থেকে নবজাতকের লাশগুলো এখানে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ আরো জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তিন নবজাতকের লাশ পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G