চবির হল তল্লাসী

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলাওল হলে তল্লাসি চালানো হয়েছে। সোমবার দুপুরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথ ভাবে র্দীঘ এক ঘন্টা এই তল্লাসি অভিযান চলায়। এতে কিছু জিহাদি বই, রড, পাথর উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, হলে শিবিরের কর্মীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আলাওল হলে যায় পুলিশ। হল প্রভোষ্টে অনুমতিক্রমে দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত তল্লাসি চালানো হয়। এ সময় হলের ৩১৭, ৩১৩, ২২১, ২২৪ এবং ২২৯ নং কক্ষে অভিজান চালিয়ে দুই বস্তা পাথর, লোহার রড এবং জিহাদি বই উদ্ধার করা হয়।

তবে তল্লাসি চলাকালে কাউকে আটক করা যায়নি। পরে রুম গুলোকে শিলগালা করে দেয়া হয়ে। অন্যদিকে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন কাজী এবং একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাখাওয়াত হোসেনকে আটক করে পুলিশ।
এর আগে বিশ্ববিদ্যালয় শাহ জালাল হলের সামনে শিবির সন্দহে এমবিএ’র মঈন উদ্দিন নামে এক ছাত্রকে মারধের করে ছাত্রলীগ। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকে কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসনের সহযোগীতায় আলাওল হলে তল্লাসী চালনো হয়েছে। তল্লাসি চালানো রুম গুলোকে শিলগালা করা হয়।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G