জবিতে ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

j uniগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ আগস্ট থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ অক্টোবর।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৯ আগস্ট বেলা ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবে। যে কোনো দিন যে কোনো সময়ে আবেদন করা যাবে।

উল্লেখ্য, ৯ অক্টোবর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর শুক্রবার ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G