আসছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ এর সিক্যুয়েল

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

পূর্ণদৈর্ঘ্যবাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক হলেন শাকিব খান। ভাবছেন কি ভাবে সম্ভব! সম্ভব, তবে সেটা ক্রিকেট জগতে নয় চলচ্চিত্র জগতে। সদ্য নির্মিত হচ্ছে সাফি উদ্দিন সাফি পরিচালয় পূর্ণদৈর্ঘ্য ছবি প্রেম কাহিনী টু। ছবিটি একটি রোমান্টিক ছবি। ছবির কাহিনিটা হল- রায়ান খান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। দেশজুড়ে নামডাক তার। অন্যদিকে মিতু জনপ্রিয় মডেল। তার সঙ্গে এই ক্রিকেট দলের অধিনায়কের  মধুর সম্পর্ক। কেনই তাদের মধ্যে এমন মধুর সম্পর্ক? এটাই দেখা যাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু ছবিতে। প্রধান অভিনেতা অভিনেত্রী শাকিব খান (রায়ান খান), জয়া আহসান( মিতু)। এই ছবিতে আরও  অভিনয়  করতে দেখা যাবে ইমন, মৌসুমী হামিদ ও  ওমর সানীকে।

prem kahini 2ছবির একটি অংশ রয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা। বাংলাদেশ দলের অধিনায়ক হলেন শাকিব খান। ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুটিংয়ে বাংলাদেশ দল জিতবে। এ দৃশ্য শুটিং এর জন্য স্টেডিয়ামটি দু’দিনের জন্য ভাড়া নেয়া হয়। ইমন এর আগে ‘এফএম সংবেদ’ নাটকে জয়া আহসানের সঙ্গে জুটি বেধেঁছিলেন। চলচ্চিত্রে এটিই তাদের প্রথম জুটি।

পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সিক্যুয়েল তৈরী হচ্ছে এ পুরাতন খবর। নতুন ছবিতেও অভিনয় করেছেন শাকিব খান জয়া জুটি। এই রোজার ঈদের পরই ছবির বাকী কাজ শেষ করতে ভারতে শুটিং করতে যাবেন তারা। বাংলাদেশ ভারত মিলিয়ে দু পার্টে শ্যুটিং হবার কথা ছিল। এরই মধ্যে ছবিটির বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। ভিসা জটিলতা এবং শাকিবের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ এর কাজ। ভারতে শ্যুটিং শেষ করে তারপর মুক্তি দেবার প্রস্তুতি নিবে নির্মাতা। ছবির পাঁচটি গানই লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটি এ বছরের ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য প্রথম সিকুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ঈদুল আজহায়।
প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G