বান্দরবানে পাহাড় ধ্বসঃ নিহত ১

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

hill strikeদুই দিনের টানা বর্ষণে বান্দরবান শহরের নিউ গুলশান এলাকায় পাহাড় ধ্বসে সাজিদ হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শহরের নিউ গুলশান এলাকায় পাহাড় ধ্বসে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা সবাই একই পরিবারের বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, শহরের বনরুপা এলাকায় সকাল ১০ টার দিকে পাহাড় ধ্বসে তিনটি বসতবাড়ি ভেঙে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G