মুক্তি পেয়েছে রুদ্র দ্য গ্যাংস্টারের টিজার (ভিডিও)

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rudro tailor..1অ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। টিজারের ব্যাপ্তি ২ মিনিট ৩৫ সেকেন্ড। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন ও পিয়া বিপাশা। এছাড়া আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও আলেকজান্ডার বো। ছবিটি পরিচালনা করেছেন সৈয়দ জাফর ইমামী।

ট্রেজারে দেখা যায়, মাত্র দেড় মিনিটেই প্রায় দশজনকে খুন করলো রুদ্র! দুই ঘন্টায় কতজন খুন হতে পারে? সেই হিসেব নিকেষ কষার আগেই চোখ বন্ধ করে বলা যায়, মারদাঙ্গা টাইপের সিনেমা এটি। নাচে গানে ভরপুর।

সিনেমার গল্পে খুব একটা ভিন্নতা নেই। তবে পরিচালক উপস্থাপনে ভিন্নতা আনার চেষ্টা করেছেন। সিনেমার প্রধান রসদই ‘রুদ্র’। স্বপ্নবাজ তরুণ। স্বপ্ন দেখে রকস্টার হওয়ার। হাজারো মানুষের মনের নায়ক হতে চায়। কিন্তু এই সমাজ তাকে রকস্টার হতে দেয়না। ঘটনাক্রমে সে হয়ে উঠে গ্যাংস্টার। তার গ্যাংস্টার হয়ে উঠার গল্প নিয়েই এই ছবি।

rudra_the_gang-..3

রুদ্র চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের নতুন নায়ক এবিএম সুমন। এর আগে ‘অচেনা হৃদয়’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় তার। সেখানেও তার চরিত্রের নাম ছিল রুদ্র।

সিনেমায় সুমনের প্রেমিকা পিয়া বিপাশা। তার প্রথম সিনেমা এটি। এর আগে ‘কাটুস কুটুস’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য অভিনয় করেছেন। প্রথম ছবি মুক্তির আগেই তার হাতে বেশ কটি সিনেমার অফার পেয়েছেন। চুক্তিবদ্ধ হয়েছেন বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ এবং রকিবুল আলম রকিব পরিচালিত ‘মনের রাজা’ চলচ্চিত্রে।

রেইন ফিল্মস প্রযোজিত ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ গান রয়েছে মোট ছয়টি। এতে সংগীত পরিচালনা করেছেন শুভ্র রাহা, সৈয়দ নাফিজ, রায়হান খান।

২০১৩ সালের ৩ অক্টোবর মহরতের মাধ্যমে শুরু হয় রুদ্র-দ্য গ্যাংস্টার সিনেমার কাজ। তখন এটির নাম ঠিক করা হয় রুদ্র -দ্য লাভার, পরবর্তীতে তা পরিবর্তন করে রুদ্র -দ্য গ্যাংস্টার রাখা হয়। এক বছরের মাথায় শুটিং শেষ হয়। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

https://www.youtube.com/watch?v=cIRmZnE2wIY
প্রতিক্ষন/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G