সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৯:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

raficগাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি মো. রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনাসভা চলছিল ওই কলেজের মাঠে।

কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একপর্যায়ে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন।

তিনি মঞ্চের কাছে একটি চা স্টলে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুল হুদা নাঈম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের পেটে তিনটি, বুকে একটি ছুরিকাঘাতের জখম এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G