পুলিশগিরি করবেন আরেফিন শুভ!

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

arefin shuvo‘পুলিশগিরি’র নায়ক  হচ্ছেন আরিফিন শুভ। বেশ কয়েকদিন যাবত শোনা যাচ্ছিল আরিফিন শুভ করবেন ছবিটি। ছবিটির পরিচালক সৈকত নাসির বললেন, ‘আরিফিন শুভই করছেন ‌’পুলিশগিরি’। এর আগেও ‘কিস্তিমাত’ ছবিতে তাকে পুলিশ সাজতে দেখা গিয়েছিল।

বুধবার সন্ধ্যায় আরিফিন শুভ’র সাথে প্রযোজনা সংস্থার আলোচনা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি। আগামী শনিবার নাগাদ চুক্তি স্বাক্ষরও হয়ে যাবে। আলোচনার কথা আরিফিন শুভও স্বীকার করলেন। এবং বললেন, ‘এটি আমার প্রথম যৌথ প্রযোজনার ছবি। একই সাথে সৈকত নাসিরের মত তরুণ পরিচালকের সাথেও প্রথম কাজ। আমার চরিত্র, গল্প সব মিলিয়ে দুর্দান্ত একটি ছবি হবে আশা করছি।’

সিনেমাটির কাহিনী লিখেছেন নাট্যকার ফারুক হোসেন। গল্প নিয়ে পরিচালক তেমন কিছু না বললেও শুধু এটুকু বললেন, ‘বাংলাদেশ পুলিশের সাহসিকতার কাহিনী তুলে ধরা হবে ছবিতে। শুটিং হবে বাংলাদেশ, ভারত মিলিয়ে বেশ কয়েকটি দেশে।’ আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আরিফিন শুভ’র নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া। এর আগে তারা দুজন একসাথে বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় এটি তাদের প্রথম কাজ। যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G