হাজতি শ্রমিকলীগ নেতার মৃত্যু

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mrittuঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি ফরাহাদ হোসেন (৪০) নামে এক স্থানীয় শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক বুধবার সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজধানীর বাড্ডা থানার একটি মাদক মামলার আসামি ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, ফরাহাদ বাড্ডা থানার একটি মাদক মামলার আসামি ছিলেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। বুধবার সকালে অসুস্থ্ হওয়ায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাৎক্ষণিক তার ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি কারারক্ষী জাকারিয়া ও পরিদর্শক মোজাম্মেল হক।

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G