মুক্তি পেল ভিন্নধর্মী দুই সিনেমা

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

samara1আজ শুক্রবার সারাদেশে মুক্তি পেল ‘স্টোরি অব সামারা’ এবং ‘ব্ল্যাকমেইল’। ‘দ্য স্টোরি অব সামারা’ মূলত বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক ভৌতিক সিনেমা। ভারটেক্স প্রোডাকশন প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি চলচ্চিত্র নির্মাতা রিকিয়া মাসুদো। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে আছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ। দুটি ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে এগিয়েছে সিনেমার গল্পটি। সম্মিলিতভাবে তারা মোকাবেলা করে অশুভ শক্তিকে।

black mailঅনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ১৪ আগস্ট মুক্তি পেয়েছিল ঢাকার বাইরে দুটি সিনেমা হলে। আগস্টের শেষ শুক্রবার (২৮ আগস্ট) মুক্তি পাচ্ছে আরো বড় পরিসরে। এবার সারাদেশের ৮০টির বেশি হলে দেখা যাবে লেডি এ্যাকশনধর্মী সিনেমাটি।

ইতোমধ্যে হিন্দি সিনেমা ‘গুণ্ডে’র অনুকরণের অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। ‘ব্ল্যাকমেইল’-এ অভিনয় করেছেন ববি, মৌসুমী হামিদ ও আনিসুর রহমান মিলন।

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G