নববধূ সুমাইয়া শিমু

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৫ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

shimu-biye1অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। পাত্র পাবনার নজরুল ইসলাম নিঝুম। গুলশানের ‘আমারি ঢাকা’য় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গতকাল দুজনের বিয়ে হয়।  নিঝুম পড়াশোনা করেছেন নিউজিল্যান্ডে। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বাংলাদেশ রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর। বুধবার তাঁদের গায়ে হলুদ হয় ধানমণ্ডির ইম্পোরিয়াম ব্যাঙ্কোয়েট হলে।

আজ হোটেল লা মেরিডিয়ানে নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠান হবে। বিয়েটা একেবারেই পারিবারিকভাবে হয়েছে। নিঝুম সম্পর্কে এখনো তিনি তেমন কিছুই জানেন না। আংটি বদলের পর মাত্র এক দিন দেখা হয়েছে তাদের। তারা সবার কাছেই দোয়া চেয়েছেন তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য।

দীর্ঘদিন ধরে সুমাইয়া শিমু অভিনয়ে অনিয়মিত ছিলেন। অনেক দিন ধরে কোন নাটকে অভিনয় করছেননা। পড়াশুনা নিয়ে ব্যস্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।

 

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G