সিডনিতে ইউটিউবে সালমানকে আমন্ত্রণ

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ১১:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আমন্ত্রণসালমান মোহাম্মদ মুক্তাদির টিনএজদের কাছে খুব জনপ্রিয় একটি নাম। শুধু টিনএজই নয় বর্তমানে সবাই এখন সালমান ফ্যান।

সাবসক্রাইবার সংখ্যা একলাখ ছাড়িয়ে গেছে ‘সালমন দ্যব্রাউনফিশ’-এর। ইউটিউবের এ চ্যানেলটি চালান তরুণ অভিনেতা সালমান মোহাম্মদ মুক্তাদির। মূলত বৈচিত্রময় কনটেন্টের ফলে এখনকার তরুণ-তরুণীদের কাছে সালমান বেশ জনপ্রিয়।

ইউটউব তার ‘সালমন দ্যব্রাউনফিশ’ টিমকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ১২ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠিত হবে বিশ্বব্যাপী বিখ্যাত ইউটিউবারদের নিয়ে মিলনমেলা ‘ইউটিউব ফ্যানফেস্ট’। এতে সালমান সুযোগ পাবেন বিশ্ববিখ্যাত ইউটিউব স্টার ও এক্সপার্টদের সঙ্গে মতবিনিময়ের।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G