ঈদ আড্ডায় শাহেদ-নাতাশা

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

natashaদীর্ঘদিন পর শাহেদ ও নাতাশাকে আবারও টেলিভিশন পর্দায় দেখা যাবে।  বাবা আবুল হায়াত ও বড় বোন বিপাশা হায়াতের মতো নাতাশা কিন্তু অভিনয়ের প্রেমে অতোটা পড়েননি। বরং সফল নারী উদ্যোক্তা হিসেবে ফ্যাশন হাউজ আইরিসেস-এর কর্ণধার হিসেবে কাজ করেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আবার অভিনয়ে ফেরার ব্যাপারে অনাগ্রহী নাতাশা। কিন্তু ছোট পর্দায় ক্যমেরার পেছনে কাজ করার ইচ্ছে রয়েছে তার। আর শাহেদ সুযোগ পেলে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করতে চান।

ছোট পর্দায় দীর্ঘদিন পর একসঙ্গে হাজির হচ্ছেন তারকা দম্পতি শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত। মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আড্ডায় নিজেদের ১৩ বছরের সংসারের গল্প বলেছেন দু’জনে।

আড্ডাচ্ছলে নাতাশা ও শাহেদ স্মৃতিচারণ করলেন বিয়ের আগের সময়গুলোর। তাদের সংসারের টক-ঝাল-মিষ্টি গল্প তো আছেই, সেই সঙ্গে শাহেদ উল্লেখ করেছেন নাতাশাই কেনো তার স্ত্রী হওয়ার জন্য যথার্থ।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G