কোটি টাকার জাল নোট উদ্ধার

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ১০:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atokরাজধানীর মিরপুর এলাকা থেকে ১ কোটি ২০ লাখ টাকার জাল নোট সহ ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাল নোট ছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট প্রস্তুতকারী সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G