গাঁজার গাছসহ আটক ১

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

আটকরাজশাহী মহানগরীর মতিহার থানায় ৬০টি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মতিহার থানার টাংগন এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে শহিদুল ইসলাম (৫০)।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার ইফতে খায়ের আলম  জানান, টাংগন এলাকায় জমি লিজ নিয়ে দুই বছর ধরে শহিদুল ইসলাম গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ৬০টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

প্রতিক্ষন/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G