ফেসবুকে নায়লার নতুন ভিডিও

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

naylaবাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। বাংলাদেশের বাইরেও অনেকেই এক নামে চেনেন তাঁকে। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই মডেল তারকা।

জনপ্রিয় মডেল নায়লা নাঈম মডেলিং-এর পাশাপাশি নানা স্টেজ শো’তেও অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার পারফর্ম করতে যাচ্ছেন হোটেল গ্রান্ড সুলতান-এ।

লাইভ পারফর্মে অংশ নেওয়ার আগে নাচের মুদ্রাটা একটু ঝালিয়ে নিচ্ছেন তিনি। আর তাই তিনি মেতে উঠলেন নাচের রিহার্সেলে।শুধু শুধু নাচের রিহার্সেল করেই ক্ষান্ত হননি তিনি। তা ভিডিও করে ভক্তদের মাঝেও শেয়ার করেছেন। ভক্তরাও লুফে নিয়েছে নায়লা’র নাচের ভিডিও।

নাচের কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। আর অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের সৌজন্যে।

 

https://www.youtube.com/watch?v=mqKLPNqFr-8&feature=youtu.be

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G