চবিতে তিনদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

CU‘স্বচ্ছতা জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শুরু হয়েছে তিন দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা।

আজ বেলা ১১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারীতে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনক) এর সহযোগিতায় ‘জলবায়ু অর্থায়নে শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক-উৎসব-২০১৫ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য তার বক্তব্যে বলেন, শুধুমাত্র তর্কের জন্য বিতর্ক নয়, যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণ এবং সত্য প্রতিষ্ঠা করাই বিতর্কের অন্যতম লক্ষ্য। বিতর্ক একটি উন্নত শিল্প মাধ্যম। শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটিয়ে নান্দনিক সৃজনশীলতা ও সৌন্দর্যময় গতি সৃষ্টিতে বিতর্ক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপাচার্য আরো বলেন, বিতার্কিকদের উপস্থাপিত যুক্তিময় তর্কের বিষয় ভিত্তিক অবতারণা, সচেতনতা বৃদ্ধিসহ বিবেকবোধ জাগ্রত হয়। এর মাধ্যমে সমাজ, দেশ ও রাষ্ট্রে সত্য প্রতিষ্ঠার মানসিকতার পথ অবারিত হয়। এবং ভাষণে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজক সংগঠন সিইউডিএস ও টিআইবি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

পরে উপাচার্য এ প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।

সিইউডিএস এর মডারেটর চ.বি. ইতিহাস বিভাগের প্রফেসর ড. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআইবি’র সিনিয়র ম্যানেজার জনাব মো. জাকির হোসেন খান, চ.বি. শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা ও বাংলা বিভাগের প্রফেসর ড. শিরীণ আকতার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইউডিএস এর সভাপতি জনাব জোবায়ের আহমদ। বিতর্ক প্রতিযোগিতায় উপস্থাপিত বিষয়ের উপর দেশের ৩২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতার্কিক দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাজমুন আক্তার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিতার্কিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G