ময়মনসিংহে শুভ-জন্মাষ্টমী পালিত

প্রকাশঃ সেপ্টেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

DDJanmastomi-Rellyশনিবার ময়মনসিংহে পরেমশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দূর্গাবাড়ি মন্দিরে আলোচনার সভা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শুভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।

সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক বাবু স্বপন সরকারের সভাপতিত্বতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী,পুলিশ সুপার মঈনুল হক,পৌর মেয়র ইকরামুল হক টিটু, উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মোঃ ওয়ালিদ, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট প্রণব কুমার সাহা রায়, অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, আনন্দ মহারাজ ও উদযাপন পরিষদের সদস্য সচিব শংকর সাহা।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G