‘ইত্যাদি’ এবার কুষ্টিয়ার কুঠিবাড়িতে

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

ittadi হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার প্রচারিতে হবে কুষ্টিয়ায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান কুষ্টিয়ায়র কুমারখালী উপজেলার শিলাইদহ থেকে এই অনুষ্ঠানটি প্রচার করা হবে।

টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর চার দেয়ালের বাইরে নিয়ে আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং পর্যটনের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে দীর্ঘদিন থেকেই।

তুলে ধরা হচ্ছে সেইসব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। আর এরই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে সাহিত্য, সংগীত, সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে।

শেকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

যাতে তাদের এসব কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।

রয়েছে কুষ্টিয়ার অনুষ্ঠানস্থল কুঠিবাড়ি এবং বাউলকুল শিরোমণি ফকির লালন সাঁইজীর জীবন ও দর্শনের ওপর দুটি তথ্যবহুল প্রতিবেদন।

রয়েছে বগুড়ার একটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের পাখী প্রেমের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন।

এছাড়া আরো রয়েছে ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পেজের ওপর আরেকটি সচেতনতামূলক প্রতিবেদন।

দেশের মতো বিদেশেরও নানা উল্লেখযোগ্য বিশ্বখ্যাত ও দৃষ্টিনন্দন স্থানে গিয়ে তথ্যবহুল প্রতিবেদন, বিভিন্ন পর্ব ও গান ইত্যাদিতেই প্রথম প্রচার শুরু হয় দুই যুগ আগে থেকে।

দীর্ঘদিন পর দর্শকদের অনুরোধে আবারো ইত্যাদিতে বিদেশী প্রতিবেদন দেখা যাবে এবারের পর্বে। এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছে পর্যটকদের জন্য পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় স্থান সুইজারল্যান্ডে।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। ফকির লালন সাঁইজীর তিনটি গানের অংশবিশেষ নিয়ে এটি তৈরি করা হয়েছে।

সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ১১ই সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার হবে আগামী ১৩ই সেপ্টেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G