ময়মনসিংহে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

kabadiময়মনসিংহে পুলিশ সুপার কাপ আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে সার্কিট হাউজ ডাক বাংলা সংলগ্ন মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।

জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিবহন মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ র্যােব-১৪’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল এনামুল আরিফ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম।

এ সময় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলপুর উপজেলা ও ময়মনসিংহ সদরের মাঝে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উপভোগ্যকর এ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়ে ফুলপুর উপজেলা বিজয়ী হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G