পাথর নিক্ষেপে চবি শিক্ষার্থী আহত

প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

Untitledচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পাথর নিক্ষেপের ঘটনায় বেলাল উদ্দীন নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ দুপুরে সাড়ে তিনটায় চট্টগ্রাম সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, দুপুর তিনটায় ডেমু ট্রেনটি বিশ্ববিদ্যালয় ছেড়ে সেনানিবাস এলাকায় পৌছালে কিছু যুবক ডেমু কে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় দরজায় দাঁড়িয়ে থাকা বেলাল এর মাথায় নিক্ষিপ্ত পাথর দ্বারা চোট লাগে। পরে থাকে চট্টগ্রাম মেডিকালে কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আহত বেলাল উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সেনানিবাস এলাকায় পৌছালে কিছু যুবক ট্রেন কে লক্ষ করে পাথর নিক্ষেপ করে। সেই নিক্ষিপ্ত পাথরেই আমার মাথায় চোট লাগে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলি আজগর চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এ এম

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G