চিকিৎসা শুরু হয়েছে লাকীর

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

lucky-akhond

সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের ব্যাংককের পায়থাই হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

লাকী আখন্দের পারিবারিক সূত্র জানায়, ব্যাংককের হাসপাতালে পৌঁছানোর পরপরই তার চিকিৎসা শুরু হয়েছে। সিটিস্ক্যানসহ আনুসঙ্গিক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে।

এদিকে ধার-দেনা করে টাকা সংগ্রহ করে লাকীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ লাগবে। এ জন্য জমি বিক্রির চেষ্টা করছেন তারা। অন্যদিকে গুণী এই সুরস্রষ্ঠার চিকিৎসা সহায়তায় শুভাকাঙ্ক্ষীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠিয়েছেন।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল লাকীকে। সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লাকী আখন্দ অসংখ্য কালজয়ী গানের সুর তৈরি করেছেন, গেয়েছেনও। উল্লেখযোগ্য হল ‘আমায় ডেকো না’, ‘এই নীল মনিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মা মনিয়া’, ‘লিখতে পারিনা কোনো গান’ প্রভৃতি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G