লাকী আখন্দের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

LUCKYফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে গায়ক, সুরস্রষ্টা ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর রাতে তাকে নেওয়া হয়েছে থাইল্যান্ডে। সেখানকার পায়থাই হাসপাতালে চলছে চিকিৎসা।

এদিকে প্রতিদিনই ব্যাংকক থেকে খবর আসছে, লাকী আখন্দের শারীরিক অবস্থা অবনতির দিকে। চিকিৎসকরা আশাব্যঞ্জক সংবাদ দিতে পারছেন না। কেমোথেরাপিতে তেমন সাড়া মিলছে না। তার পরিবার নিজেদের সম্পত্তি বেচে, ধার-দেনা করে চিকিৎসার ব্যয়ভার চালিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ পরিস্থিতিতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গায়ক, সুরস্রষ্টা ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকা দিয়েছেন। এ খবরে সংগীতাঙ্গনের সবার মধ্যে কিছুটা হলেও আশা ফিরে এসেছে। খুশি হয়েছে লাকীর পরিবার।

বুধবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তা দিয়েছেন।

জানা গেছে, সস্কৃতিমন্ত্রী ও দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরের পরামর্শে প্রধানমন্ত্রী লাকী আখন্দের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় লাকী আখন্দকে। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর রাতে তাকে নেওয়া হয় থাইল্যান্ডে। সেখানকার পায়থাই হাসপাতালে চলছে চিকিৎসা।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G