তাহসানের সাথে রাতে খাবারের সুযোগ
নিজেস্ব প্রতিবেদক
বাংলাদেশে তাহসানের ভক্তরা এবার পেতে যাচ্ছেন সেরকমই একটা সুযোগ। পণ্যের প্রচার কৌশল হিসেবে তারকাদের সাথে ভক্তদের সাক্ষাতের সুযোগ সৃষ্টি করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু এবার শুধু দেখা নয়, প্রিয় তারকার সঙ্গে বসে রাতের খাবারও খেতে পারবেন তাঁরা।
সংগীতশিল্পী তাহসানের সাথে রাতের খাবার খেতে চাইলে ঝটপট কিনে ফেলুন টি-শার্ট। তবে যেকোনো ব্র্যান্ডের টি-শার্ট কিনলে কিন্তু চলবে না। গ্রামীণ ইউনিক্লো ব্যান্ডের একটি টি শার্ট কিনে জিতে নিতে পারেন এই সুবর্ণ সুযোগ।
প্রতিষ্ঠানটি তাহসান ভক্তদের কথা চিন্তা করে তাদের প্রিয় এই তারকার সাথে দেখা করার সুযোগটি তৈরি করে দিয়েছে। এবারের ঈদে সংগীতশিল্পী তাহসানের নামে এক হাজার টি-শার্ট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। এই টি-শার্টগুলো কেনার পর ভাগ্যবান দুজন বিজয়ী পাবেন তাদের প্রিয় শিল্পীর সাথে রাতের খাবারের সুযোগ। আর ছবি তোলা ও অটোগ্রাফ পাওয়ার বিষয়টি তো থাকছেই।
তাহসান এই মুহূর্তে আছেন সৌদি আরবে। মাকে নিয়ে পবিত্র হজ্জ পালনের জন্য তিনি সেখানে গেছেন। হজ্জের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ সেপ্টেম্বর মাকে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে তার।
প্রতিক্ষণ/এডি/এফজে
























