রাজধানীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৮:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগেররাজধানীর বকশীবাজারের আলীয়া মাদ্রাসার আল্লাহমা কাশগরি হলের ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

নতুন কমিটি গঠনের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

আহত আমিরুল জানান, আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের কর্যক্রম চালাতে গিয়েই এই মারামারি ঘটনা ঘটেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G