গুগল-টুইটার থেকেও ডাক পেল আহমেদ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৮:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ahomedযুক্তরাষ্ট্রের টেক্সাসে বোমা বানানোর অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া ১৪ বছর বয়সী প্রকৌশল কৌতূহলী আহমেদ মোহামেদকে এবার আমন্ত্রণ জানানো হয় গুগল- টুইটারে। টেক্সাসের আরভিন শহরের পুলিশ প্রধান ল্যারি বয়ড ঘোষণা দেন আটক ঐই কিশোরের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ছিল।  ঐই কিশোর কোনো বোমা তৈরি করেনি। এটি নিছক একটি হাতঘড়ি।

পরে তাকে মুক্ত করে দেয়া হয়। আহমেদ মোহামেদ মুসলিম বলে এ ঘটনায় পুরো বিশ্বে আলোচনার ঝড় বয়ে যায়। খবর চলে যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও। তিনি ঐই কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিছিলেন। ওবামা টুইটারে আহমেদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে বলেন `Cool clock, Ahmed. Want to bring it to White House? We should inspire more kids like you to like science. It`s what makes America great.`

এই  কিশোরকে এবার টুইটার থেকে কাজের অফার দেয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ এক টুইটবার্তায় ঐই কিশোরকে টুইটারে ইন্টার্নশীপ করার কথা জানিয়েছে। এছাড়া ফেসবুক, নাসা ও গুগল পরিদর্শনেরও অফার এসেছে ঐই কিশোরের কাছে। এক বার্তায় ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, আহমেদ, তুমি যদি কখনো ফেসবুক কার্যালয় পরিদর্শনে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো।

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G