লাকী আখন্দের সফল অস্ত্রোপচার

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

lakyঅস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে গুণী সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের। ব্যাংককের পায়থাই হাসপাতালে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত এ শিল্পী চিকিৎসা নিচ্ছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা লাকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, লাকীর চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। আগামী রবিবার তার পরিবারের কাছে এ টাকা হস্তান্তর করা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল লাকীকে। সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। ১০ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে লাকীর তত্ত্বাবধান করছেন মেয়ে মাম্মিন্তি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লাকী আখন্দ অসংখ্য কালজয়ী গানের সুর তৈরি করেছেন, গেয়েছেনও। উল্লেখযোগ্য হল— ‘আমায় ডেকো না’, ‘এই নীল মণিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মা মনিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’ প্রভৃতি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G