প্রশ্নপত্র ফাঁস বিরোধী মানববন্ধন : আটক ৬
নিজেস্ব প্রতিবেদক
মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সোমবার সকালে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে আসে। শিক্ষার্থীদের মানববন্ধনের প্রস্তুতি নেয়ার সময় বাধা দেয় পুলিশ।
পুলিশি বাধায় তাদের মানববন্ধন পণ্ড হয়ে যায়। এ সময় ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করছিল শিক্ষার্থীরা। যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে তাই বিচারাধীন বিষয় নিয়ে কেউ রাস্তায় নামতে পারেন না।
ওসি আরও জানান, তাদের নিষেধ করার পরও মানববন্ধনের চেষ্টা করলে তাদের আটক করে থানায় আনা হয়। আটকদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।
প্রতিক্ষণ/এডি/এফজে
























