চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ২

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১০ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

dhosসোমবার সকালে নগরীরর বায়েজীদ থানার জালালাবাদ এলাকায় পাহাড় ধসে মা ও মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-মা পারভীন আক্তার (৩০) ও মেয়ে সাথী আক্তার (৫)।

বায়েজিদ থানার ওসি প্রদীপ চন্দ্র দাশ বলেন, ‘সকালে নাছির ঘোনা এলাকায় একটি কাঁচা ঘরের উপর পাহাড় ধসে পড়লে, সেখানে থাকা মা ও মেয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

তবে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘এরকম একটি খবর পেয়ে আমরা টিম পাঠিয়েছি। তবে কোনো লাশ পাওয়া যায়নি। এছাড়া কেউ উদ্ধারের জন্য আমাদের আহ্বানও করেনি।’

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G