ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

c uহাটহাজারী কলেজ শাখার এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের রাস্তা অবরোধ করেছে তার অনুসারীরা।আজ দপুর তিনটায় দিকে এ ঘটনা ঘটে। এর ফলে আশেপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, জোবরা গ্রামের মেম্বার এর ছোট ভাই ‘‘ফেসবুকে সন্তান ছাড়া যেমন পিতা অচল তেমনি ছাত্রলীগ ছাড়া আওয়ামীলীগ অচল’’ এমন মন্তব্য করেন। এর প্রতিবাদ জানিয়ে হাটহাজারী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকে ফোন করে শাসায় এবং এক নম্বরে আসলে পা কেটে ফেলবে বলেও হুমকি দেয়।

এদিকে এ নিয়ে হাটহাজারী থানা এবং কলেজ শাখার মধ্যে উত্তেজনা চলছিল। জোবরা মেম্বার রাতে বিষয়টি সমাধান করতে গেলে তার উপর থানা আওয়ামীলীগের নেতারা হামলা করে এবং তার দোকান ভাংচুর করে। রাতে পুলিশ হাটহাজারী কলেজ শাখার মানব বিষয়ক সম্পাদক ইকবালকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কলেজ শাখার সাধারণ সম্পাদক শাকের হোসাইন অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় ইকবাল কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে ইকবাল কিছুই জানেনা।

এ দিকে এ বিষয়ে হাটহাজারী থানার সাধারণ সম্পাদকে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে হাটহাজারী থানার ওসি (তদন্ত)ইসমাইল হোসেন বলেন, কিছু ছেলে এসে রাস্তা অবরোধ করে। পরে জেলা প্রশাসক ও উধ্বতন কর্মকাতার আশ্বাসে তাকে ছেড়ে দিবে বললে তারা অবরোধ তুলে নেয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G