কারাগারে সাত লাখ নারী ও শিশু

প্রকাশঃ সেপ্টেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

nari o sisuসারা পৃথিবীর কারাগারগুলোয় এখন সাত লাখের বেশি নারী ও শিশু রয়েছে বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে।

২১৯ টি দেশের উপর করা ওই গবেষণা বলছে, ২০০০ সালের পর বিশ্বে কারাগারে নারী ও শিশুদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই সংখ্যার অর্ধেকই রয়েছে শুধুমাত্র তিনটি দেশে, যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ায়।

লন্ডনের বার্কবেক কলেজের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের করা এই গবেষণা বলছে পুরুষ কারাবন্দীদের সংখ্যা বৃদ্ধির হারের চেয়ে নারীদের সংখ্যা দ্রুত বাড়ছে।

গবেষক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, নারী আর শিশুরা অনেক ক্ষেত্রেই এসব সমাজের সবচেয়ে দুর্বল অংশ, আর এ কারণেই তারা সহজেই অপরাধ আর শোষণের শিকার হচ্ছে। এই গবেষণা দেশগুলোর সরকারের এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজে আসবে বলে তিনি মনে করেন।

বিশেষ করে এল সালভাদোর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতে এর হার বেশি। তবে আফ্রিকান দেশগুলোর কারাগারে নারীদের সংখ্যা সবচেয়ে কম।
সংখ্যাটি আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে কারণ সাতটি দেশ এ সম্পর্কিত কোন তথ্য দেয়নি।

সূত্র- বিবিসি

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G