ভোলায় ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ১২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

hottaশুক্রবার রাতে   ভোলা জেলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাককে পিটিয়ে হত্যা করেছে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।

উপজেলার চেয়ারম্যান বাজারে কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আবদুর রাজ্জাকের উপর বর্বর নির্যাতন চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছাত্রদল নেতা আবদুর রাজ্জাকের ভাই আবদুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে চেয়ারম্যান বাজারে যায় আবদুর রাজ্জাক। ১২টা ৩০ মিনিটে তার সঙ্গে থাকা হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামাল জানায়, আমাদের মারধর করে যুবলীগ কর্মীরা আবদুর রাজ্জাক ভাইকে ধরে নিয়ে গেছে এবং তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। পরে তার ভাই খবর পেয়ে সেখানে গেলে দুজন লোক তাকে মুমূর্ষু ও বিবস্ত্র অবস্থায় তাদের কাছে নিয়ে আসে। তাকে প্রথমে চরফ্যাশন হাসপাতাল এবং পরে ভোলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আবদুর রহমান জানান, বিষয়টি পুলিশকে বার বার জানানোর পরও ঘটনাস্থলে যায়নি।

ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত ডা. গৌতম সাহা জানান, হাসপাতালে আনার পূর্বেই আবদুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। তার সমস্ত শরীরে ক্ষত আছে।

এ ব্যাপারে শশীভূষণ থানার দায়িত্বে থাকা (এসআই) শহীদুল ইসলাম জানান, রাত ২টার দিকে একটা মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পাইনি। পরে শুনলাম সে মারা গেছে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G