তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tarek 02বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার একটি আদালত।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাছরিন জাহানের আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটুক্তি’ করেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এতে ক্ষুব্ধ হয়ে জেলার তিতাস উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল পারভেজ বাদী হয়ে গত বছরের ২২ ডিসেম্বর দণ্ডবিধির ৫০০ ধারায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাছরিন জাহানের আদালতে মামলা দায়ের করেন।

মামলা আমলে নিয়ে ওইদিন আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। এ মামলায় হাজির না হওয়ায় আদালত আজ বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রতিক্ষণ/এডি/বক্কর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G