জাতিসংঘের সাধারণ বিতর্ক শুরু

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

jatisongghoজাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত সোমবার সকালে অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের সভাপতি ডেনিশ পার্লামেন্টের সাবেক স্পিকার মোজেন্স লিকেটফট অধিবেশনে সভাপতিত্ব করেন।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উদ্বোধনী অধিবেশনে সংস্থার কর্মকাণ্ড সম্পর্কিত একটি রিপোর্ট উপস্থাপন করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। অধিবেশনের ৯ কর্মদিবস জুড়ে এ বিতর্ক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বুধবার ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে ঠিক হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিবছর জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদ হলে প্রথম আসন গ্রহণ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে একটিকে বেছে নেন।

চলতি বছর ৭০তম অধিবেশনের পুরো সময় টুভালু’র প্রতিনিধি সভাপতির ডান পাশে প্রথম ডেস্কে আসন নেবেন।
অন্যদেশগুলো ইংরেজি বর্ণ অনুযায়ী ধারাবাহিকতা অনুসরণ করবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G