মেডিকেলে ভর্তিচ্ছুদের সংহতি সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ পালন করবে আজ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র মসিউর রহমান জানান, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ পালন করা হবে। সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক এবং বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে বৃহস্পতিবার কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে নিজেদের মধ্যে দফায় দফায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। তবে বিকেলে সম্মিলিত আলোচনার ভিত্তিতে সংহতি সমাবেশের ঘোষণা দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/এনজে
























